May 19, 2026, 2:27 pm
শিরোনাম:
নলছিটিতে মিলন হত্যা মামলার তিন আসামি ঢাকায় গ্রেফতার ঝালকাঠির নলছিটিতে এক কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক নলছিটিতে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাউনিয়া থানার অভিযানে ৩৫ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক ঝুঁকিতে চন্দ্রকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়,জরুরি সংস্কারের দাবি মোটরসাইকেলে এলপিজি ব্যবহার সাশ্রয়ের মোহে বাড়ছে প্রাণঘাতী ঝুঁকি নলছিটিতে ৮৫ বছরের বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দিলেন ছেলে। ইলিয়াস খান ক্যাডেট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝালকাঠিতে  সাবেক কাউন্সিলর নিহত নলছিটিতে ১৬ দিনব্যাপী হাম,রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

সাংবাদিকদের পরিদর্শক কার্ড নিয়ে বরিশালে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ

Reporter Name

সাংবাদিকদের পরিদর্শক কার্ড নিয়ে বরিশালে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিনিধ

বরিশালে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী সাংবাদিকদের পরিদর্শক কার্ড প্রদানকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বারবার সময় পরিবর্তন করে তাদের দীর্ঘ সময় অপেক্ষায় রেখে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে।
জানা গেছে, আগামী নির্বাচন উপলক্ষে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য পরিদর্শক কার্ড বিতরণের ঘোষণা দেওয়া হয়। গত ৯ ফেব্রুয়ারি দুপুর ২টায় কার্ড দেওয়ার কথা জানানো হলেও নির্ধারিত সময়ে তা প্রদান করা হয়নি। পরে সময় পরিবর্তন করে বিকেল ৩টা নির্ধারণ করা হয়। এরপর আবার সময় পরিবর্তন করে সন্ধ্যা ৬টা এবং সর্বশেষ রাত ৮টায় কার্ড দেওয়ার কথা বলা হয়। একের পর এক সময় পরিবর্তনের কারণে সাংবাদিকদের মধ্যে চরম ভোগান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়।
সাংবাদিকদের দাবি, এ ধরনের হয়রানি পরিকল্পিত। অভিযোগ সূত্রে জানা গেছে, অতীতে ওই রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতার একটি অভিযোগ ওঠে। তার স্ত্রীর ওপর মারধরের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সেইসব সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে তিনি সাংবাদিকদের প্রতি বিরূপ আচরণ করছেন বলে অভিযোগ উঠেছে।
নির্বাচনী দায়িত্ব পালন করতে পরিদর্শক কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সাংবাদিকরা বলেন, কার্ড না থাকায় তারা মাঠ পর্যায়ে কাজ করতে পারছেন না। এতে নির্বাচন সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংবাদ পরিবেশনে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি। তবে সাংবাদিক সমাজ এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত পরিদর্শক কার্ড প্রদানের দাবি জানিয়েছে। তারা মনে করেন, ব্যক্তিগত ক্ষোভের কারণে সাংবাদিকদের হয়রানি গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।