July 30, 2026, 1:06 am
শিরোনাম:
রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় স্পীকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন,এলেন ভুট্টো ঝালকাঠি দুই আসনের এমপি। নলছিটিতে দুই বহুতল মার্কেট নির্মাণে নকশা প্রণয়নের কাজ শুরু নলছিটির উন্নয়নে ৮০০ কোটি টাকার পরিকল্পনা, সুগন্ধা সেতুর আশ্বাস দিলেন ড.জিয়াউদ্দিন হায়দার পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে সাত হাজার পাচঁশত পিস ইয়াবাসহ আটক (১)। কান্ডপাশা বটতলা শংকরপাশা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ ঝালকাঠিতে মন্দিরের পুরোহিত ইয়াবাসহ গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ  কাগজে ছুটিতে থাকলে বাস্তবে ছিলেন কারাগারে নলছিটিতে মিলন হত্যা মামলার তিন আসামি ঢাকায় গ্রেফতার ঝালকাঠির নলছিটিতে এক কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

ঝুঁকিতে চন্দ্রকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়,জরুরি সংস্কারের দাবি

Reporter Name

খাণ বশির
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ৮নংসিদ্ধকাঠি ইউনিয়নে অবস্থিত,৬১নং চন্দ্রকান্দা সরকারি,প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। ১৯২৮ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রায় এক শতাব্দী পার করলেও এখনো বড় ধরনের কোনো সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়নি। ফলে বিদ্যালয়ের ভবনটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলোর ছাদ ও দেয়ালের প্লাস্টার খসে পড়ছে প্রতিনিয়ত। এতে করে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান করছেন শিক্ষকরা এবং কোমলমতি শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে ক্লাস করছে। শিক্ষকরা জানান, ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।স্থানীয় অভিভাবকরাও বিদ্যালয়ের এই জরাজীর্ণ অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়টি সংস্কার করা না হলে শিক্ষার্থীদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এদিকে এলাকাবাসীর মতে, একটি ঐতিহ্যবাহী,শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে
চন্দ্র কান্দা,সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টিকিয়ে রাখতে, জরুরি ভিত্তিতে সংস্কার করা এখন সময়ের দাবি।