July 28, 2026, 11:27 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় স্পীকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন,এলেন ভুট্টো ঝালকাঠি দুই আসনের এমপি। নলছিটিতে দুই বহুতল মার্কেট নির্মাণে নকশা প্রণয়নের কাজ শুরু নলছিটির উন্নয়নে ৮০০ কোটি টাকার পরিকল্পনা, সুগন্ধা সেতুর আশ্বাস দিলেন ড.জিয়াউদ্দিন হায়দার পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে সাত হাজার পাচঁশত পিস ইয়াবাসহ আটক (১)। কান্ডপাশা বটতলা শংকরপাশা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ ঝালকাঠিতে মন্দিরের পুরোহিত ইয়াবাসহ গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ  কাগজে ছুটিতে থাকলে বাস্তবে ছিলেন কারাগারে নলছিটিতে মিলন হত্যা মামলার তিন আসামি ঢাকায় গ্রেফতার ঝালকাঠির নলছিটিতে এক কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

নলছিটিতে দুই বহুতল মার্কেট নির্মাণে নকশা প্রণয়নের কাজ শুরু

Reporter Name

নলছিটিতে দুই বহুতল মার্কেট নির্মাণে নকশা প্রণয়নের কাজ শুরু
খান বশির
ঝালকাঠির নলছিটি পৌরসভার পুরান বাজার ও পৌর কিন্ডারগার্টেনের স্থানে আধুনিক দুইটি বহুতল মাল্টিপল মার্কেট নির্মাণের লক্ষ্যে নকশা প্রণয়নের কাজ শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ঢাকা থেকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) অর্থায়িত প্রকল্পের প্রকল্প পরিচালক ও আর্কিটেক্ট টিম নলছিটি পৌরসভা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা পুরান বাজার ও পৌর কিন্ডারগার্টেন এলাকার সম্ভাব্য নির্মাণস্থল ঘুরে দেখেন, পরিমাপ গ্রহণ করেন এবং বিভিন্ন কারিগরি বিষয় পর্যবেক্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক রিজভী আহমেদ সবুজ, উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল, সাবেক কাউন্সিলর সরোয়ার তালুকদার, সাবেক কাউন্সিলর এনায়েত করিম মিশু, প্রফেসর শামসুল আলম খান বাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, দ্রুত সময়ের মধ্যে নকশা চূড়ান্ত করা হবে। এরপর প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে দরপত্র আহ্বান করা হবে এবং নির্মাণকাজ শুরু হবে।
জানা গেছে, প্রায় দুই বছর ধরে প্রকল্পটি প্রক্রিয়াধীন ছিল। প্রশাসনিক পরিবর্তনের কারণে কাজের অগ্রগতি কিছুটা বিলম্বিত হলেও প্রয়োজনীয় দাপ্তরিক প্রস্তুতির বড় একটি অংশ সাবেক ইউএনও মো. নজরুল ইসলাম সম্পন্ন করে গিয়েছিলেন।
পরিকল্পনা অনুযায়ী, পৌর কিন্ডারগার্টেনের স্থানে নির্মিতব্য ভবনের নিচতলায় থাকবে শপিং স্টল, দ্বিতীয় তলায় লাইব্রেরি ও কিন্ডারগার্টেন, তৃতীয় তলায় কমিউনিটি সেন্টার বা হলরুম এবং চতুর্থ তলায় ব্যাংক, বিমা ও বিভিন্ন অফিসের জন্য স্থান রাখা হবে।
অন্যদিকে পুরান বাজারের স্থানে নির্মিতব্য বহুতল মার্কেটের নিচতলায় থাকবে কাঁচাবাজার ও মাছ বাজার। দ্বিতীয় তলায় থাকবে মুদিপণ্যের দোকান, পাবলিক টয়লেট, ব্রেস্ট ফিডিং কর্নারসহ আধুনিক নাগরিক সুবিধাসমূহ।
প্রকল্পটি বাস্তবায়িত হলে নলছিটি পৌরবাসী আধুনিক বাজারব্যবস্থা, উন্নত সেবা এবং নতুন বাণিজ্যিক সুযোগ-সুবিধা লাভ করবে বলে আশা করা হচ্ছে।