July 30, 2026, 3:46 am
শিরোনাম:
রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় স্পীকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন,এলেন ভুট্টো ঝালকাঠি দুই আসনের এমপি। নলছিটিতে দুই বহুতল মার্কেট নির্মাণে নকশা প্রণয়নের কাজ শুরু নলছিটির উন্নয়নে ৮০০ কোটি টাকার পরিকল্পনা, সুগন্ধা সেতুর আশ্বাস দিলেন ড.জিয়াউদ্দিন হায়দার পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে সাত হাজার পাচঁশত পিস ইয়াবাসহ আটক (১)। কান্ডপাশা বটতলা শংকরপাশা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ ঝালকাঠিতে মন্দিরের পুরোহিত ইয়াবাসহ গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ  কাগজে ছুটিতে থাকলে বাস্তবে ছিলেন কারাগারে নলছিটিতে মিলন হত্যা মামলার তিন আসামি ঢাকায় গ্রেফতার ঝালকাঠির নলছিটিতে এক কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

তিন মাস পর বেনাপোল বন্দর দিয়ে ৫১০ মেট্রিকটন চাল আমদানি।

Reporter Name
Oplus_16908288

তিন মাস পর বেনাপোল বন্দর দিয়ে ৫১০ মেট্রিকটন চাল আমদানি।
নিজস্ব প্রতিবেদক:
তিন মাস পর বেনাপোল বন্দর দিয়ে চার চালানে ৫১০ মেট্রিকটন (নন বাসমতি) সিদ্ধ চাল আমদানি করা হয়েছে। মঙ্গলবার (গতকাল) দুপুরে ১৪টি ট্রাকে করে আমদানিকৃত চালের চালানগুলো বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। আজ বুধবার এসব চাল বন্দর থেকে খালাস হয়ে দেশের অভ্যন্তরে সরবরাহ করা হবে।
চাল আমদানিকারক প্রতিষ্ঠান হাজি মুসা করিম অ্যান্ড সন্স। আমদানিকৃত চাল ছাড়করণের কাজ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট মের্সাস ভূইয়া এন্টারপ্রাইজ। দেশের বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে সরকার শুল্কমুক্ত সুবিধায় এসব চাল আমদানির অনুমতি দিয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, সর্বশেষ গত বছরের নভেম্বর মাসে এই বন্দর দিয়ে ৬ হাজার ১২৮ মেট্রিকটন চাল আমদানি হয়েছিল। এরপর গত ১৮ জানুয়ারি ২০২৬ সালে সরকার ২৩২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট ২ লাখ মেট্রিকটন চাল আমদানির অনুমতি দেয়। নির্ধারিত সময়সীমা অনুযায়ী আগামী ৩ মার্চ ২০২৬-এর মধ্যে আমদানিকৃত চাল দেশে বাজারজাত করতে হবে।
আমদানিকৃত এই চালের প্রতি কেজি বেনাপোল বন্দর পর্যন্ত আমদানি খরচ পড়েছে ৫০ টাকা। খোলা বাজারে চালটি প্রতি কেজি ৫১ টাকায় বিক্রি হবে বলে জানা গেছে।
বেনাপোল বন্দরের বন্দর পরিচালক মো. শামীম হোসেন বলেন, আজ চার চালানে ৫১০ মেট্রিকটন নন বাসমতি মোটা চাল আমদানি হয়েছে। আমদানিকৃত চাল দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।