July 30, 2026, 1:09 am
শিরোনাম:
রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় স্পীকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন,এলেন ভুট্টো ঝালকাঠি দুই আসনের এমপি। নলছিটিতে দুই বহুতল মার্কেট নির্মাণে নকশা প্রণয়নের কাজ শুরু নলছিটির উন্নয়নে ৮০০ কোটি টাকার পরিকল্পনা, সুগন্ধা সেতুর আশ্বাস দিলেন ড.জিয়াউদ্দিন হায়দার পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে সাত হাজার পাচঁশত পিস ইয়াবাসহ আটক (১)। কান্ডপাশা বটতলা শংকরপাশা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ ঝালকাঠিতে মন্দিরের পুরোহিত ইয়াবাসহ গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ  কাগজে ছুটিতে থাকলে বাস্তবে ছিলেন কারাগারে নলছিটিতে মিলন হত্যা মামলার তিন আসামি ঢাকায় গ্রেফতার ঝালকাঠির নলছিটিতে এক কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

Reporter Name
Oplus_16908288

ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
নিজস্ব প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলায় প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম।
নিহত মিলন হাওলাদার নলছিটি পৌরসভার শংকরপাশা গ্রামের সেলিম হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৪ মার্চ) দুপুরে মিলন হাওলাদারের সঙ্গে প্রতিবেশী বেলাল হাওলাদারের বিদ্যুৎ সংযোগ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিলন হাওলাদার বেলাল হাওলাদার ও তার মেয়ে ইতি আক্তারকে মারধর করে আহত করেন। এ সময় বেলাল হাওলাদারের বসতঘরেও হামলার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় বেলাল হাওলাদার থানায় মিলনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এর জেরে মিলন হাওলাদার ও তার ভাই মিরাজ হাওলাদার আবারও বেলাল হাওলাদার ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে বেলাল হাওলাদার ও তার ভাইদের পাল্টা হামলায় মিলন হাওলাদার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, নিহত মিলন হাওলাদারের নামে থানায় একাধিক মামলা রয়েছে। প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।