নলছিটিতে মিলন হত্যা মামলার তিন আসামি ঢাকায় গ্রেফতার
Reporter Name
Update Time :
Tuesday, May 12, 2026
/
নলছিটিতে মিলন হত্যা মামলার তিন আসামি ঢাকায় গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলার শংকরপাশা এলাকায় নিহত মিলন হাওলাদার (২৮) হত্যা মামলার তিন আসামিকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১১ মে) বিকেলে ঢাকার শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বেল্লাল হাওলাদার, হারুন হাওলাদার ও শাহআলম হাওলাদার। তারা সবাই নলছিটি উপজেলার শংকরপাশা এলাকার মৃত ইসমাইল হাওলাদারের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাস প্রকৃতির মানুষ ছিলেন তার নামে একাধিক মামলা ছিল,মিলন হাওলাদারকে হত্যা।এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা শুরু হয়।