July 29, 2026, 1:44 am
শিরোনাম:
রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় স্পীকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন,এলেন ভুট্টো ঝালকাঠি দুই আসনের এমপি। নলছিটিতে দুই বহুতল মার্কেট নির্মাণে নকশা প্রণয়নের কাজ শুরু নলছিটির উন্নয়নে ৮০০ কোটি টাকার পরিকল্পনা, সুগন্ধা সেতুর আশ্বাস দিলেন ড.জিয়াউদ্দিন হায়দার পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে সাত হাজার পাচঁশত পিস ইয়াবাসহ আটক (১)। কান্ডপাশা বটতলা শংকরপাশা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ ঝালকাঠিতে মন্দিরের পুরোহিত ইয়াবাসহ গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ  কাগজে ছুটিতে থাকলে বাস্তবে ছিলেন কারাগারে নলছিটিতে মিলন হত্যা মামলার তিন আসামি ঢাকায় গ্রেফতার ঝালকাঠির নলছিটিতে এক কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Reporter Name
Oplus_16908288

নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠির নলছিটি উপজেলায় মাদকবিরোধী অভিযানে রিপন খলিফা (৩৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। অভিযানের সময় রিপন খলিফাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রিপন খলিফা দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।