July 30, 2026, 2:54 am
শিরোনাম:
রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় স্পীকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন,এলেন ভুট্টো ঝালকাঠি দুই আসনের এমপি। নলছিটিতে দুই বহুতল মার্কেট নির্মাণে নকশা প্রণয়নের কাজ শুরু নলছিটির উন্নয়নে ৮০০ কোটি টাকার পরিকল্পনা, সুগন্ধা সেতুর আশ্বাস দিলেন ড.জিয়াউদ্দিন হায়দার পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে সাত হাজার পাচঁশত পিস ইয়াবাসহ আটক (১)। কান্ডপাশা বটতলা শংকরপাশা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ ঝালকাঠিতে মন্দিরের পুরোহিত ইয়াবাসহ গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ  কাগজে ছুটিতে থাকলে বাস্তবে ছিলেন কারাগারে নলছিটিতে মিলন হত্যা মামলার তিন আসামি ঢাকায় গ্রেফতার ঝালকাঠির নলছিটিতে এক কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

ঝালকাঠির কাঠালিয়ায় ঘুমন্ত ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ পিতা

Reporter Name
Oplus_16908288

ঝালকাঠির কাঠালিয়ায় ঘুমন্ত ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ পিতা

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে নেশাগ্রস্ত ছেলেকে ঘুমের মধ্যে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তারই পিতার বিরুদ্ধে। শনিবার দিবাগত গভীর রাতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম মেহেদী হাসান মাসুম (২৫)। অভিযুক্ত পিতা বারেক খান। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বারেক খান ধারালো অস্ত্র দিয়ে তার ছেলে মাসুমকে ঘুমন্ত অবস্থায় জবাই করে এবং পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন।
ঘটনার পরপরই বারেক খান নিজেই কাঠালিয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, নিহত মাসুম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই পিতা ও পরিবারের অন্যান্য সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। এ নিয়ে পরিবারে নিয়মিত অশান্তি লেগেই থাকত।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা রুজুর পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত