July 30, 2026, 1:05 am
শিরোনাম:
রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় স্পীকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন,এলেন ভুট্টো ঝালকাঠি দুই আসনের এমপি। নলছিটিতে দুই বহুতল মার্কেট নির্মাণে নকশা প্রণয়নের কাজ শুরু নলছিটির উন্নয়নে ৮০০ কোটি টাকার পরিকল্পনা, সুগন্ধা সেতুর আশ্বাস দিলেন ড.জিয়াউদ্দিন হায়দার পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে সাত হাজার পাচঁশত পিস ইয়াবাসহ আটক (১)। কান্ডপাশা বটতলা শংকরপাশা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ ঝালকাঠিতে মন্দিরের পুরোহিত ইয়াবাসহ গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ  কাগজে ছুটিতে থাকলে বাস্তবে ছিলেন কারাগারে নলছিটিতে মিলন হত্যা মামলার তিন আসামি ঢাকায় গ্রেফতার ঝালকাঠির নলছিটিতে এক কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

ঝালকাঠি-২ আসনে কেন্দ্র পরিদর্শনে ইসরাত জাহান এলেন ভুট্টো, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান

Reporter Name
Oplus_16908288

ঝালকাঠি-২ আসনে কেন্দ্র পরিদর্শনে ইসরাত জাহান ভুট্টো, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান
খাণবশির
ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত জাহান এলেন ভুট্টো নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে তিনি পর্যায়ক্রমে একাধিক কেন্দ্র ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
কেন্দ্র পরিদর্শনকালে তিনি দলীয় কর্মীদের ধৈর্য, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এখানে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে। কোনো ধরনের উত্তেজনা বা সহিংসতা যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
ইসরাত জাহান ভুট্টো ভোটকেন্দ্রে উপস্থিত ভোটারদের সঙ্গেও কথা বলেন এবং অবাধ ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান, যাতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
পরিদর্শনের সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। তারা জানান, নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে দলীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, ভোটারদের উপস্থিতি সন্তোষজনক এবং কেন্দ্রে শান্ত পরিবেশ বিরাজ করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রার্থী ইসরাত জাহান ভুট্টো আশা প্রকাশ করেন, ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং জনগণের রায়ের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ফলাফল আসবে।